নিজস্ব প্রতিনিধিঃ
করোনা প্রতিরোধে শরীরের রোগ প্রতিরোধ ক্কমতা সক্রিয় করতে এবং শরীরে এন্টিবডি তৈরি করতে ” আমরা মোহরাবাসী” গ্রুপের পক্ষ থেকে সমাজের অবহেলিত এবং সাধারণ মানুষেরকে চিকিৎসা দিতে হোমিও ফ্রি চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় মোহরা মৌলভীবাজারস্হ বাংলাদেশ প্রবীণ হিতৈসী সংঘ কার্যালয়ে অনুষ্টিত হয়।এতে মোহরার সাধারণ মানুষদেরকে আর্সেনিক এ্যালবাম ৩০ দিনের এক মাসের ফুল কোর্স বিনামূল্যে প্রদান করা হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে মোহরার সাধারণ মানুষদেরকে চিকিৎসা সেবা প্রধান করেন ডাঃ কাজী সাফিয়া আফরিন শাওন ও ডাঃ এম এ জি হাসান।এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তপন দাশ ও এইচ কে আইটি গ্রুপের সি ও ছুপি এস এ মিডু।
এবং আরো ও উপস্থিত ছিলেন “আমরা মোহরা বাসী” গ্রুপের এডমিন ইমরান হোসেন জনি,সদস্য নজরুল ইসলাম, রুস্তম ফারুক, মারুফ খান,সাজ্জাদ হোসেন,মেহেদী হাসান বাপ্পী,মোঃ মুন্না,আমির খান,ভাষ্কর বিশ্বাস প্রমুখ।
Discussion about this post