আমার পিতা আলহাজ্ব হাবিবুর রহমান।
ছবিটি সম্ভবত তেইশ বছর আগের।
বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া আমার ফুল, মানপত্র, ক্রেষ্ট বা উপহার সামগ্রী এ ভাবে আমি আমার মা বাবার হাতে তুলে দিতাম, কখনো রাখতাম পায়ের উপর।
কখনো দেখেছি বাবা নিজের ইচ্ছায় আমার কোন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। চুপচাপ বসে আছেন দর্শকের সারিতে।
হৈচৈ আনন্দঘণ অনুষ্ঠানে বাবার চোখের পানির কারণ আজও আমার অজানা রয়ে গেল !
আমার পিতার আত্মা কখনো যদি জেগে উঠে দেখবে যে, আমি এখনো মানুষের ভালবাসার ভিখেরী, কাঁধে বই এর থলি, এলোমেলো জীবন।
একই রকম অনুষ্ঠানের একটি ছবি তোমার জন্য হে পিতা!!
বাবা! এখন আমার জীবনবাগানে অনেক অনেক ফুল। সব জমা করা আছে জান্নাতে দেব বলে; যেখানে আমার অ-তে অক্সফোর্ডের শিক্ষক মা- জননীও থাকবেন।
Discussion about this post