বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল ৬ নভেম্বর শুক্রবার বিকেল ৪ টায় সংগঠনের পাহাড়তলী রেলওয়ে স্কুল সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: মিনহাজের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও নগর আওয়ামী লীগের উপদেষ্ঠা আলহাজ্ব শফর আলী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কালিম শেখের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপত মোহাম্মদ আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন লিটন, বায়েজিদ ফরায়েজি, ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো: রিদওয়ান ফারুক, আকবর শাহ্ থানা শ্রমিক লীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম লোহা কাটা শ্রমিক লীগের সভাপতি মো: ওমর ফারুক, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো: আলমগীর, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো: আবু সুফিয়ান, মো: মোস্তফা আমির, মো: শামসুল আলম, মো: আব্দুল মোতালেব মুরাদ, মো: সাইফুল ইসলাম, মো: আব্দুুল হালিম, মো: আলাউদ্দীন মনা প্রমুখ। এসময় সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম আল কাদেরী।
Discussion about this post