পবিত্র ঈদুল আযহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানী ঈদ নামেও পরিচিত। এ উৎসবের আনন্দ বিশ্বের সমগ্র মুসলিমের। মহান আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম (আঃ) তাঁর আপন পুত্র ইসমাইলকে কুরবানী করার ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদুল আযহা পালন করে। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের এবং গুনাহ মাফের। বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ। এ আনন্দ গরিব-দুঃখীর সাথে একাত্ম হওয়া,পশু কুরবানী সাথে সাথে মনের পশুকে পরাস্ত করার আনন্দ। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত আনন্দ-পবিত্র ঈদুল আযহা আমাদের এ শিক্ষাই দেয়। ত্যাগ ও কুরবানী শিক্ষা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে আসন্ন। পশু কুরবানীর মাধ্যমে মনের পাপ দূর করে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার এক সুবর্ণ সুযোগ। ঈদুল আযহা উদযাপনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে। দরিদ্র জনগোষ্ঠীর ও করোনা মহামারীর মাঝে কুরবানী গোশত বিতরণের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবো। এ প্রত্যাশায় দেশ বিদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও টিভি “কলম টিভি”র অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা ও সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে,
মোঃ কুতুব উদ্দিন রাজু
সম্পাদক, কলম টিভি।







Discussion about this post