নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্ত সকল মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের দায়িত্ব নিবেন বলেছিলেন রাউজান উপজেলার চেয়ারম্যান এ কে এম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল এবং রাউজান করোনা মুক্ত থাকার জন্য বিভিন্নভাবে দোয়া চান আল্লাহর কাছে । প্রতিনিয়ত করোনা মহামারীতে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের জন্য উপজেলা ও নগরীর বিভিন্ন প্রান্তে ছুটে চললেও এবার নিজেই করোনায় আক্রান্ত হলেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে এই প্রথম কোনো উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত হলেন। রাউজান থেকে পরপর দুইবার নির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।







Discussion about this post