কলম সাহিত্য সংসদ লন্ডন
(অক্ষরে অমরতা)
লক্ষ্য ও উদ্দেশ্য
**
বাংলাভাষা আমাদের প্রাণের ভাষা। বিশ্বের উন্নত ভাষা সমূহের একটি এ ভাষা। এ ভাষার প্রতি প্রকৃত ভালবাসা থেকেই ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ প্রতিষ্ঠা লাভ করে।
‘কলম সাহিত্য সংসদ লন্ডন’
একটি নিরপেক্ষ এবং স্বেচ্ছাসেবী সংগঠন।
*সাহিত্য চর্চার পাশাপাশি আমরা সমাজের সুখে-দুঃখেও অংশ গ্রহণ করে থাকি । (যা আপনারা দেখেছেন)।
এ সংগঠন মনে করে:
*অনেক প্রাচীন লেখকের নাম আজকের প্রজন্ম জানে না। যাদের সম্পর্কে জানা, যাদের উপর পড়াশুনা করা, গবেষণা করা আমাদের উচিত।
*অন্য দিকে অনেক নতুন লেখক আছে, যারা তাদের মূল্যবান লেখা প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত। অথচ বাংলা সাহিত্যের প্রচার ও প্রকাশের প্রয়োজনে তাদের লেখালেখি বই আকারে বের করে মানুষের কাছে পৌঁছানো সময়ের দাবী।
*অনেক ভালো বাংলাবই ইংরেজিতে নয় বলে ননবেঙ্গলী বা যারা বাঙালি হয়েও বাংলা জানে না, তারা এসব জানা থেকে বঞ্চিত হচ্ছে।
*এর জন্য বাংলা ও ইংরেজিতে ম্যাগাজিন প্রকাশ ও ভাল লেখাগুলি ইংরেজিতে অনুবাদ করে বহির্বিশ্বে বাংলাভাষা ও সাহিত্যের প্রচার ও প্রসারে আমরা কাজ করতে পারি।
*ইউরোপ ও আমেরিকাসহ অনেক দেশের মানুষ বাংলাভাষা ও বাংলাসাহিত্যকে জানতে চায়। এ উপলক্ষ্যে স্কুল, কলেজ, লাইব্রেরি বা কমিউনিটি সেন্টারে সভা-সেমিনার করে বাংলাভাষা ও সাহিত্যের মহাত্মা তুলে ধরা খুবই সহজ বলে সংগঠন মনে করে । বাংলাদেশ ও ভারতের বাংলাভাষাভাষি অঞ্চলেও বাংলাভাষা তেমন সুখে নেই। তাই, সে সব দেশেও সভা সেমিনার করে বাংলাভাষা ও সাহিত্যের বিকাশে আমরা এগিয়ে আসতে পারি ।
*বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা সাহিত্যের লেখকদের জীবনী নিয়ে ‘ডাইরেক্টরী’প্রকাশ করা,
* সাহিত্য পুরস্কার ঘোষণা করা,
* বাংলাভাষা ও সাহিত্যের বিকাশে বই পুস্তক রচনা করে বিনামূল্যে বিতরণ করা,
(যা ইতিমধ্যে আমরা করেছি)।
* সমাজ সেবামূলক কাজ করা।
* পরিষ্কার পরিচ্ছন্নতা, ধুমপান ও মাদকদ্রব্য বিষয়ে জনসচেনতা মূলক কর্মসূচি গ্রহণ,
* গরীব অথচ মেধাবীদের আর্থিক সহযোগিতা করা।
এবং
* দেশ ও বিদেশের সাহিত্যসবীদের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য সেমিনার করার মত মহৎ ও মহান পরিকল্পনা আছে কলম সাহিত্য সংসদ লন্ডন এর।
* সকলের সহযোগিতায় ভাল বইগুলি আমরা দেশে বিদেশে বাজারজাত করার ব্যবস্থা নিতে পারি।
* আপনার ভালো বইটির উপর দেশে বিদেশে প্রকাশনা উৎসব করা সম্ভব বলে আমি মনে করি।
(আমি বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইন ইউ কে’র সহ সভাপতি। মাঝে মধ্যে লন্ডনের টিভিতেও কথা বলার আমন্ত্রণ পাই। আপনার সাহিত্য চর্চা ও বই পুস্তক নিয়ে সরাসরি কথা বলা আমার পক্ষে সম্ভব বলে মনে করি।)
*অক্ষর জ্ঞানের মাধ্যমেই একটি মানুষ বা একটি জাতি বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে। লেখক অমরতা পায় তার সৃষ্টিকর্মের মাধ্যমে। একজন লেখকের প্রধান ও প্রথম সম্বল কলম। তাই সংগঠনের নাম ‘কলম’। আমাদের শ্লোগান ‘অক্ষরে অমরতা’।
*ধর্ম বা রাজনীতি প্রতিটি মানুষের নাগরিক ও পবিত্র অধিকার; নিজস্ব ব্যাপার।
*কলম সাহিত্য সংসদ লন্ডন কখনও কোনই রাজনৈতিক দল, দেশ ও ধর্মের বিরুদ্ধে লেখালেখি করবে না।
*জাতি, ধর্ম , বর্ণ, নবীন ও প্রবীণ নির্বিশেষে সকলের মাঝে সাহিত্য-সেতু নির্মাণের জন্য কলম সাহিত্য সংসদ লন্ডন কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
*যাদের লেখা প্রকাশিত হয় তাদের কাছে এবং প্রতিটি শাখায় আমরা ফ্রি ম্যাগাজিন পোস্ট করার ব্যবস্থা নেব।
*নতুন শাখার জন্য ব্যানার, লিফলেট ও কাগজ পত্র সরবরাহকরা হয়।
* উপরে উল্লেখিত প্রত্যাশাগুলি বাস্তবায়ন করা তখনই কেবল সম্ভব যখন আপনি এ গ্রুপে লিখবেন, কমেন্ট করবেন, একজনের লেখা লাইক করবেন, আপনার এলাকায় বা দেশে সংগঠনের শাখা প্রতিষ্ঠা করবেন এবং সার্বিক ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন।
* আপনি জেনে খুশি হবেন, এ সংগঠনের জন্য আমরা প্রচুর হোম ওয়ার্ক করছি।
ইতিমধ্যেই দেশে-বিদেশে সংগঠনের শাখা হয়েছে বা প্রতিনিধিরা কাজ করছেন।
*প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের প্রোফাইল ভিজিট করুন, অথবা ইন বক্সে যোগাযোগ করুন।
*অনুগ্রহ করে এই লিঙ্ক বা পোস্টটি লাইক করুন, বন্ধুদের ফরওয়ার্ড করুন বা শেয়ার করুন।
https://www.facebook.com/groups/188786408284904
**
নিবেদক
নজরুল হাবিবী
ফাউন্ডার এন্ড ডাইরেক্টর
কলম সাহিত্য সংসদ লন্ডন।






Discussion about this post