স্বাধীনতা পুরস্কার ২০২০ ফলাফল
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে “দুই দুনিয়ার সংগঠন” ‘সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন’ এর অঙ্গ সংস্থা, “অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ স্বাধীনতা পুরস্কারের ফলাফল ২০২০ ঘোষণা করেছে ।
এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।
বিভিন্ন কারণে পুরস্কারটি ঘোষণা করতে দেরি হয়েছে বলে আমরা দুঃখিত।
বিগত দুই মাস ধরে বিষয়টি আমার হাতে থাকলেও আমি সাহস করিনি।
এবার বিচার কাজে সহায়তা করেছেন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি, ‘প্রাচ্যেরঅক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড: মাসুম বাকী বিল্লাহ।
এই কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি আন্তরিকতার সহিত তদারকি করেছে কলমের কো-অর্ডিনেটর রাহাত মামুন।
আমি আমার এবং সংগঠনের পক্ষে তাঁদের মোবারকবাদ জানাই।
স্বাধীনতা পুরস্কার ২০২০
বিজয়ীদের চুড়ান্ত তালিকা:
১ .মায়ের দোয়া মাতৃভূমি, মোফাচ্ছেল হক শাহেদ,
২. স্বাধীনতা, আবুল কালাম আজাদ,
৩. সেই দাসু, এম এ হালিম,
৪. মার্চের আগমনে, হ.ম.সাইফুল ইসলাম মনজু,
৫. আজ থেকে বাংলাদেশ স্বাধীন, ফয়সাল আলম রাকিব,
৬. স্বাধীনতা, কবির কাঞ্চন,
৭. একটি পাখি, আখ্তারুজ্জামান আশা,
৮. স্বাধীনতা, আনীসুল মুরসালীন,
৯. স্বাধীনতার সূর্য, রাসু বড়ুয়া,
১০. স্বাধীনতা তুমি, আবছার তৈয়বী।
দশজনের দশটি কবিতা ‘শ্রেষ্ঠকবিতা’ হিসেবে পুরস্কৃত হবে।
বিজয়ীগণ, প্রয়োজনে আপনারা রাহাত মামুন এর সাথে যোগাযোগ করুন।
সম্মানিত বিজয়ীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে,
রাহাত মামুন
কো- অর্ডিনেটর
কলম সাহিত্য সংসদ লন্ডন।
পক্ষে
প্রফেসর নজরুল ইসলাম হাবিবী
প্রতিষ্ঠাতা ও পরিচালক,
৩০.০৪.২০২০
চট্টগ্রাম।







Discussion about this post