চট্টগ্রামস্থ অভিজাত রেস্তোরায় নব গঠিত ফোরাম- ৮৮,চট্টগ্রাম নেতৃবৃন্দের মত বিনিময় সভা
নিউজ ডেক্স, কলম টিভিঃ গত ২২ অক্টোবর শনিবার সন্ধ্যে ৬ টায় চট্টগ্রাম অলংকারস্থ অভিজাত রেস্তোরায় সম্পূর্ন ভিন্ন আঙ্গিকে “আয়রে বন্ধু কাছে আয়, প্রাণের কাছে ছুটে আয়” শ্লোগানকে সামনে রেখে “ফোরাম-৮৮ চট্টগ্রাম” নব গঠিত কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠক মোঃ শরীফ উল্লাহ,র সঞ্চালনায় ও সীতাকুণ্ড (২) চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিনের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরশ্বরাই ( ৮) চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান, জালালাবাদ চক্ষু হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, কবি, প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম মোঃ জসীম উদ্দিন ভুঁইয়া,মোঃ আবুল কাসেম,মোহাম্মদ মোজাহের হোসেন চৌধুরী,মোঃ ইকবাল হোসেন,মোঃ আবদুর রউফ,মোঃ আবুল কাসেম (২) রনজিত কুমার নাথ,এস এম সিরাজুল ইসলাম,মোঃ সিরাজ উদ্দিন, অর্জুন নাথ,মোঃ তৌহিদুল করিম,প্রদীপ দাশ,মাহফুজুল হক ফরহাদ,মোঃ আলী কাওছার,মীর মোঃ সাইফুল ইসলাম,মোঃ রেজাউল মোস্তফা চৌধুরী,উজ্জ্বল কুমার নাথ,নুরুল আবছার,মোঃ কুতুব উদ্দিন,মোঃ গেলাম ছরওয়ার চৌধুরী,মোঃ এখলাছ উদ্দিন,মোঃ মাসুদ সহ প্রমুখ।
আগামী ২৭শে জানুয়ারী -২৩ মিরশ্বরাই ও সীতাকুন্ড থানার অন্তর্ভুক্ত ফোরাম -৮৮ সকল সদস্যের নিয়ে বার্ষিক মিলন মেলা (মেজবান) অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রথমত মিরশ্বরাই,সীতাকুন্ড পরবর্তীতে চট্টগ্রাম জেলার সকল থানার ফোরাম – ৮৮ চট্টগ্রাম সকল সদস্যদের নিয়ে বার্ষিক মিলন মেলা,মেঝবান ও নানা সমাজ উন্নয়ন মুলক সভা সমাবেশ সহ সমাজ ও শিক্ষার মান উন্নয়ন ও অগ্রযাত্রায় ফোরাম -৮৮ চট্টগ্রাম আগামীতে অগ্রনী ভুমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।







Discussion about this post