গতকাল ১৭ জুলাই ২০ (শুক্রবার) বিকালে উত্তর মোহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহরা খেজুরতলা তৈয়বীয়া জামে মসজিদের সম্মানিত খতীব জনাব মোহাম্মদ মোরশেদুল কাদেরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের সমন্বয়ক বিশিষ্ট সমাজ সেবক জনাব মুহাম্মাদ সানাউল্লাহ চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সচিব কাজী শহীদ উদ্দীন বাবলা।তিনি বলেন, নোবেল এই করোনা ভাইরাস সারা বিশ্বকে ঘ্রাস করে ফেলছে।সারা পৃথিবীকে অচল করে দিয়েছে এই করোনা ভাইরাস, এখনো আমাদের দেশে প্রতিদিন শতশত রোগী আক্রান্ত হচ্ছে এই করোনা ভাইরাসে,আক্রান্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যা ও হচ্ছে অনেক।আমাদের সবার উচিত এই ভাইরাস থেকে নিজেকে এলাকাকে জাতিকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন সবকিছুর পদক্ষেপ নেওয়া।এবং বিশেষ করে আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে আন্তরিক মেবারকবাদ জানাই তাদেরকে,যারা এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহেদ চৌধুরী, মফিজ সওদাগর, এরশাদ চৌধুরী বিটু,হারুনুর রশিদ, আইয়ুব খান, মাওলানা মোহাম্মদ রফিক,নজরুল ইসলাম, শওকত চৌধুরী, নুরুল কবির, মুহাম্মদ সালাউদ্দিন, ইমরান হোসেন। এছাড়া অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইমতিয়াজ ইরফান, মুহাম্মদ কাউছার, আবু সুফিয়ান রিফাত, গিয়াসউদ্দিন, মেসবাহ আশিক,ইমতিয়াজ, সাজ্জাদ, ইয়াছিন, মামুন,আকিব,রিয়াজ,আজাদ,কাজী আরিফ, আরফাত প্রমুখ।
Discussion about this post