বাংলাদেশের অন্তর্গত চট্টগ্রামের কৃতি সন্তান। সেন্ট্রাল কলেজ লন্ডন এর সাবেক লেকচারার। ফ্যামিলিসহ লন্ডনপ্রবাসী। প্রায় দুই ডজন বইয়ের লেখক ও অনুবাদক।
একই সাথে তিনি ইংল্যান্ড এবং বাংলাদেশ থেকে সরকারি ভাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত
“দুই দুনিয়ার সংগঠন” ‘সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন’এর প্রতিষ্ঠাতা পরিচালক, এবং এর অঙ্গ সংস্থা,”অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী, আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন
‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এরও প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি হলেন শ্রদ্ধেয় স্যার (nazrul habibi) নজরুল হাবিবী।
তাঁকে নিয়েই আমার আজকের এ প্রয়াস।
তুমি এতো দূরবাসী তবু যেনো পাশাপাশি
লোভ আর লালসায় কতজনে ঝলসায়
তোমায় পারেনি কভু বাঁকাতে।
ন্যায় নিয়ে তুমি খাড়া বুঝো না যে ন্যায় ছাড়া
এতো থির! উঁচু শির! শয়তানও হালছাড়ে তোমাতে!
তুমি কও যত ভাবি তত তুমি বড়ো না,
তাই বুঝি দেখি রোজ, লোকেরাও দেয় খোঁজ
দুখীদের দুখবেলা বুক পেতে হও ভেলা
কূলে নিয়ে থামো, তিল মিছা না,
তুমি পারো ছেড়ে দিতে অপরের সুখ-হিতে
তুমিহীনা কারো যে তা সাজে না,
সত্যের ধ্বনিরাজি কারো দিলে এত করে বাজে না।
তুমি জানো জাতিভেদ সৃজে ক্ষোভ-রাগ-জেদ
তাই ডেকে সবজাত একসাথে খাও এক চাটিতে।
“অক্ষরে অমরতা” কাঁধে নিয়ে নিরবতা-
ভেঙে চলো দ্বারে দ্বারে পাড়াতে।
মানুষের হিতে তুমি বই লেখো ডজনে,
পড়ুয়ারা সুখ পায় অন্ধতা দূরে ধায়
সকলেরে ভাবো ভাই উঁচুতে আসন তাই
মজলিশপুর, ব্রাহ্মণবাড়িয়া।
Discussion about this post