নিউজ ডেস্ক: কলম টিভি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯৩০। এছাড়া আরও ২ হাজার ৭৩৫ জন নতুনভাবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ৬৫৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।
আজ সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।







Discussion about this post