আজকে জোরে খাচ্ছ যাদের ভাত
কাল নিয়তি ভাঙ্গবে তোমার হাত।
আজকে তুমি হাসছ যাদের প্রতি
কান্না তোমার আনবে তারা অতি।
কালকে তোমায় দলবে তাদের পাও।
কালকে গজব করবে তোমায় গ্রাস।
আজকে যাদের নিচ্ছ আলো কেড়ে
কালকে আঁধার আসবে তোমার তেড়ে।
আজকে তুমি ভাঙ্গলে যাদের ঘর
কালকে বিবেক হানবে তোমায় শর।
কালকে তোমায় খাবে শকুন চিল।
সে চার আঙ্গুল আসে বুলেট হয়ে
অত্যাচারির পাষাণ নরক হিয়ে।
হাড্ডি মাংস খেয়ে বাঁচে ঘুণ।
এই নিয়তির নিয়ম ভাঙ্গা দায়
বদ নিয়তের রদ নাহি রে ভাই।
আঁধার রাতের বাঁধার রক্ত ঘা
আনবে ভবে নতুন প্রডাত গাঁ।
তাই শুনেছি জন্ম জন্মান্তরে
এই হাবিবী থাকবে না কাল জানি
পরশু ধরা দেখবে তোমার গ্লানি।
Discussion about this post