নিউজ ডেস্কঃ
নমুনা পরীক্ষায় রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর করোনা নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রামের ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের নমুনা পরীক্ষায় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগসহ রাউজান থেকে নেওয়া ১১টি নমুনার মধ্যে নয়টিরই ফলাফল এসেছে নেগেটিভ।
তার জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী বলেন, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর বাবা আইসোলেশনে চলে যান। আজ নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে, তবে ওনার গার্ডের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।
‘যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ধরা পড়ে না, তাই তিনি এখনও শঙ্কামুক্ত নন।’
ফারাজ করিম চৌধুরী আরো জানান, বাবা আইসোলেশনে সুস্থ আছেন। যারা তার শারীরিক খবর নিয়েছেন তাদের প্রতি, রাউজানবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।







Discussion about this post