নিউজ ডেস্ক : গত ১৯ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাসান মুকুল স্যারের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমান, সদস্য মোহাম্মদ অলি উল্লাহ, মোহাম্মদ আরিফ জামসেদ প্রমুখ।
সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। বিগত কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করেন।







Discussion about this post