বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে করোনা মহামারীতে ১৭ মে রবিবার দক্ষিণ রাউজানে ৭টি ইউনিয়নে কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জসিম উদ্দীন সিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব সেকান্দর চৌধুরী, উত্তরজেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী, বিএনপির নেতা ইদ্রিস মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, সহ সাধারণ সম্পাদক এন এ বাবুল, জানে আলম, আকবর হোসেন, সাজ্জাদ হোসেন, অমলেন্দু শীল, গালিব সিকদার, আবদুল মান্নান, মে,হোসেন, বাদল বড়ুয়া, মহিউদ্দিন, ছোটন বড়ুয়া।
Discussion about this post