নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ (২১ জুন) রবিবার পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি উদযাপিত হয়। বাবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এদিন অনেকেই উপহার দেন, পরিবারের সঙ্গে সময় কাটান বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসার বার্তা প্রকাশ করেন।
বিশ্ব বাবা দিবসের যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টে প্রথমবারের মতো বাবাদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে দিবসটিকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ওয়াশিংটনের বাসিন্দা সোনোরা স্মার্ট ডডের। মায়ের মৃত্যুর পর তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট একাই ছয় সন্তানকে বড় করে তোলেন। বাবার ত্যাগ ও দায়িত্ববোধে অনুপ্রাণিত হয়ে ডড মনে করেন, বাবাদের জন্যও একটি বিশেষ দিন থাকা উচিত। তার উদ্যোগেই ১৯১০ সালের ১৯ জুন প্রথম আনুষ্ঠানিকভাবে বাবা দিবস পালন করা হয়।
এরপর ধীরে ধীরে দিবসটি জনপ্রিয়তা পেতে শুরু করে। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাবা দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ১৯২৪ সালে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ দিবসটি পালনের প্রতি সমর্থন জানান। ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। সবশেষে ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আইনে স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে স্থায়ী জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেন। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশেই জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালিত হয়, যদিও কিছু দেশে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী ভিন্ন তারিখে উদযাপন করা হয়।
বিশ্ব বাবা দিবস আজ: বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর দিন
নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ (২১ জুন) রবিবার পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন...






Discussion about this post