” অক্ষরে অমরতা ” শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী কাঙালি ভোজ ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২০ কাতার শাখার কলম সাহিত্য সংসদ লন্ডন এর সভাপতি মীর ইরফান সাঈদের সার্বিক তত্ত্বাবধানে ফটিকছড়ি পৌরসভার বাইতুশ শরফ মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হয়।
লেখক ও কবি প্রফেসর নজরুল ইসলাম হাবিবীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দুই দুনিয়ার সংগঠন ‘সারাহ-হাবিব ট্রাস্ট লণ্ডন’-এর অঙ্গসংস্থা,আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন, ‘কলম সাহিত্য সংসদ লণ্ডন’কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই কোরআন তেলোয়াত ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান এবং কেক কাটা হয়।
দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি মীর ইরফান সাঈদ সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, এই সংগঠন মানুষের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য কাজ করে। আজ ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী।আপনারা সংগঠনের জন্য দোয়া করবেন।
যারা সংগঠনে লেখালেখি করে তাদের জন্য দোয়া করবেন। সংগঠনের সদস্যদের জন্য দোয়া করবেন। সংগঠনে অর্থ দিয়ে সাহায্য করেন তাদের জন্য দোয়া করবেন। যাতে সংগঠন ভালো কিছু করতে পারে।

আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবারের মধ্যে অনেকে অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ শেফা দান করেন, হায়াত দেন।আমি যেন আরো আপনার জন্য, গরিব এতিমদের জন্য কাজ করতে পারি। এটি সেচ্চাসেবী মূলক সংগঠন,এই সংগঠন ফ্রি বই পুস্তক বিতরণ করে। মসজিদ, মাদ্রাসা নির্মাণসহ নানা সাহিত্যিক ও সামাজিক উন্নয়ন করে আসছে।
পরে অর্ধশত এতিম দুস্থ কোরআনে হাফেজ ছেলেদের নিয়ে দুপুরবেলা ভোজন গ্রহন করেন ।কাঙালি ভোজের পর মৌওলানা খোরশেদ আলম মুনাজাত করে দেশ ও প্রবাসি সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত শেষ করেন ।এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন সহ গোলাম মওলা চৌ, হাকিম শিকদার ,রাশেদুল হাছান রাজু,রাব্বি,শামসু, মৌলানা বেলাল প্রমুখ ।






Discussion about this post