নিউজ ডেক্সঃ
মাসিক সম্মানী থেকে ১৫ লক্ষ টাকার ঘোষণা দেন রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নিজের মাসিক সম্মানী থেকে ১৫ লক্ষ টাকা প্রদান করার ঘোষণা দিয়েছেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।
১৩ এপ্রিল সোমবার রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।তিনি সভায় রাউজানের সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য আহ্বান জানান।এছাড়াও রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কাউন্সিলররা তাদের ৪ মাসের বেতনের টাকা প্রদান করার কথা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মারুফ ও রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ,রাউজান পৌর প্যানেল দ্বিতীয় মেয়র জমির উদ্দিন পারভেজ।







Discussion about this post