নিউজ ডেস্ক : ২১ফেব্রুয়ারী ২০২৫ রোজ শুক্রবার সকালে মহান ২১ ফেব্রুয়ারী উপলক্ষ্যে চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তা বাদী ফোরামের এর উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ভাষা রক্ষার্থে ১৯৫২সালের ২১এর ভাষা আন্দোলনে ভাষা শহীদদের প্রতি সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোরশেদ আলী,আবু তাহের, বি,ইউ,এম,আমানতগীর, জেবল হোসেন,আবুল বাশার, মোহাম্মদ কামরুল ইসলাম,চন্দন দে, সিসতিয়া জান্নাত নান্নু,নূর হোসেন সহ প্রমুখ।
বক্তারা বলেন,১৯৫২সালের ভাষা আন্দোলন, মাতৃভাষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশের মানুষ প্রথম তাদের স্বাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়। পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার, দুঃশাসন পূর্ব পাকিস্তানের মানুষ মুখ বুজে সহ্য করতে পারেনি বলে ৬২, ‘ ৬৬ এর ছাত্র আন্দোলন ও ‘৬৯- এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা বুঝিয়ে দেয় বাঙালি কারো হাতে বন্দি থাকতে পারে না যার ফলে ৭১- লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়।বর্তমানে এই দেশ নিয়ে নানা দেশী,বিদেশী ষড়যন্ত্র চলছে।বক্তারা জাতীয়তাবাদী আদর্শে দেশকে ভালোবেসে দেশের কল্যানে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।







Discussion about this post