চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোঃআরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম।
গতকাল (৩০এপ্রিল) বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০নং পদুয়া ইউনিয়নের সাপলেজা পাড়া গ্রামের রাশেদ নামের এক কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীগণ।
স্থানীয় ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে,সাপলেজা পাড়া গ্রামের শতাধিক কৃষকের জমিতে বোরো ধান পাকছে, যা গত এক সপ্তাহ ধরে কাটা হচ্ছে।
গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে এখন ঝড়-বন্যার পূর্বাভাসও রয়েছে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা।
গতকাল বৈরী আবহাওয়াতে তার নিজ গ্রামের কৃষকদের সমস্যা দেখাতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোঃআরিফুল ইসলাম রাশেদ কৃষকের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকের পাশে থেকে সহযোগিতা দেখে স্থানীয় ছাত্রলীগরা একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোঃআরিফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন ভাইয়ের নির্দেশে ৩য় বারের মতো কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি। এ কার্যক্রম তার অবস্থান থেকে অব্যাহত রাখবে বলে জানান তিনি।
Discussion about this post