শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান থানার ওয়ারেন্টভূক্ত আসামী কাজী মোহাম্মদ প্রকাশ বখতিয়ার ফকির(৫০) নামে এক ভণ্ড বৈদ্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ১৭ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহযোগীতায় তাকে নজু মিয়া হাট থেকে গ্রেফতার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম জানান,গতকাল রাতে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বসত ঘর থেকে ১টি শর্টগান, ১টি এলজি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ভণ্ড বৈদ্য বখতিয়ারের বিরুদ্ধে রাউজান থানায় ৯টি মামলা রয়েছে।
বখতিয়ার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফরেষ্ট অফিস এলাকার মৃত কাজী বজল আহম্মদের পুত্র।
Discussion about this post