নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাউজানে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
রাউজান পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহম্মেদ হোসেনের সভাপতিত্বে এবং রাউজান পৌরসভা ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপি নেতা জনাব মোঃ ওমর ফারুক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল। বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, বিএনপি নেতা মোঃ জাফর ইকবাল, মোঃ নেছার সওদাগর, মোঃ আকবর খান, মোঃ গোলাম রাব্বানী, বিপুল তালুকদার, সেলিম উদ্দিন, মোঃ আবদুল করিম, মোঃ খালেক, যুগ্ম সম্পাদক মোঃ রাজু, এরশাদ, উল্লাস বনিক, মোঃ সায়েম, মোঃ আজগর, মোঃ ইমন, আকাশ, মোঃ সাদ্দাম, মেহেদী হাসান, মোঃ ওসমান, মোঃ রবিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ রহমত ও সোহেল প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মী, অভিভাবক ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।






Discussion about this post