নিউজ ডেস্ক : সংস্কারের মূল স্তম্ভ টিক করতে হবে মন্তব্য করে বিএনপি ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন অন্তর্বতীকালীন সরকার এটি স্পস্ট করতে হবে। তিনি বলেন ৫ আগস্ট আমরা সবাই একটা নতুন বাংলাদেশ পেয়েছি। ৭১ থেকে ২৪ পর্যন্ত যারা এদেশের জন্য রক্ত দিয়েছে তাদের স্মরণ রাখতে হবে। তিনি রাউজানে যেকোন কিছুর বিনিময়ে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য সবার সহযোগীতা কামনা করেন।
তিনি গত ১৫ মার্চ শনিবার রাউজান কলেজ মাঠে, উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি ও সংগঠনের আয়োজনে দীর্ঘ ১৭ বছর পর নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মদ, পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা সম্পাদক হাবিবুল্লাহ মাষ্টার, উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোলেমান মন্জু, হাজী জসিম উদ্দিন, শাহাজান মন্জু, বেলাল উদ্দিন, আনিসুজ্জামান সোহেল, ফয়জুলের ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, মোসলেহ উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আজম মোহাম্মদ সেলিম, এনামুল উল্লাহ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুফ তালুকদার, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি লিটন মহাজন, উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, মহিউদ্দিন জীবন, মোজাম্মেল হক, সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, শহীদ চৌধুরী, মাসুদ আলম, জানে আলম, আবদুল মান্নান, শাহজাহান শাকিল, মোহাম্মদ আলী সুমন, মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, সেলিম উদ্দীন, শাহাজান মির্জা, মোহাম্মদ বাদশা, জাহেদুল ইসলাম, রেওয়াজ, আরিফ, আল মারুফ চৌধুরী, রিয়াদ চৌধুরী প্রমুখ।







Discussion about this post