নিউজ ডেস্কঃ
ইউনাইটেড কিংডম এবং বাংলাদেশ থেকে রেজিস্ট্রার্ড,দুই দুনিয়ার সংগঠন, ‘সারাহ হাবিব ট্রাস্ট’ লন্ডনের অঙ্গ সংস্থা “অক্ষরে অমরতা”স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণ মূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর জনাব নজরুল ইসলাম হাবিবী স্যার বিশ্বের বিভিন্ন স্থানে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বর্তমান নোভেল করোনা ভাইরাস সচেতনতা, ঘরবন্ধী গরীব, দুখী, দিনমজুর, অসহায়দের জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছেন। বিশেষ করে চট্টগ্রামের রাউজান, কুড়িগ্রাম, রাঙ্গুনিয়া,লালমনিরহাট সহ দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রকাশ্যে গোপনে কলম পরিবার ত্রান বিতরন করে আসছেন।
আজকের দান সহায়তায় যারা অর্থ দিয়ে এগিয়ে এসেছেন নোয়াখালী জেলা কলম সভাপতি জনাব রিয়াজ আহমদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলম সসভানেত্রী তাহমিনা ইসলাম ও সহ – সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম জেলা ফারিয়ার পারিস্তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।

উক্ত ত্রাণ বিতরণ করার বা ত্রাণ পাওয়া জন্য বিশেষভাবে অগ্রণী ভূমিকা পালন করছেন জনাব মোঃ রাহাত উল্লাহ মামুন কো-অর্ডিনেটর কলম সাহিত্য সংসদ লন্ডন।
আজকের এই ত্রাণ বিতরণ ও পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক কলম সাহিত্য সংসদ লন্ডন লালমনিরহাট জেলা শাখা। আজ ১১/০৪/২০২০ ইং রোজঃ শনিবার কলম সাহিত্য সংসদ লন্ডন কর্তৃক লালমনিরহাট জেলার কাকিনা উপজেলার গোপালরায় গ্রামের কয়েকজন গরীব অসহায়ের মাঝে ত্রান বিতরণ করা হয়।
যাদের হাতে ত্রাণ তুলে দেয়া হয় তাদের নামের তালিকাঃ
১. নছির উদ্দিন নচো
২.সুলুকবান নেছা
৩.সফি কানা
৪.খইমুদ্দিন
৫.শিমুলি
৬.বানেছা
৭.আয়ুব আলী
৮.শহিদ
৯.বাবু মিয়া
১০.উম্মা বেওয়া
১১.আনোয়ারা







Discussion about this post