নিউজ ডেক্সঃ
পটিয়া উপজেলার ৭নং জিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর ছবুরের সহধর্মিনী মায়মুনা বেগম (৭২) বুধবার (২২ এপ্রিল) রাত ১১টায় করেছেন ইন্তেকাল করেছেন ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জিরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিমুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপুসহ নেতৃবৃন্দ।
শোকবিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমার আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।







Discussion about this post