কুতুবউদ্দিন রাজু, চট্টগ্রামঃ
“স্বপ্নের রং খুঁজি বইয়ের পাতায়”শ্লোগানকে ধারন কারী স্বনামধন্য প্রকাশনা সংস্থা সালফি পাবলিকেশন্স তার নগরীর চকবাজারস্হ কার্যালয়ে ২৩ জুন বুধবার সন্ধ্যায় ২০২০ সালের শ্রেষ্ঠ পান্ডুলিপি রচয়িতাদের মধ্যে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।এতে সভাপতিত্ব করেন প্রকাশনা সংস্হার স্বত্তাধিকারী কবি ও লেখক মোঃ মিনহাজুল ইসলাম মাসুম।প্রধান অতিথি ছিলেন কবি ও লেখক অভিজিৎ বড়ুয়া,বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও গণ-মাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম,কবি ও শিশু সাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার,কবি শিহাব ইকবাল,কবি আলমগীর ইমন,তরুন কবি,ছড়াকার হেদায়েত উল্লাহ,কবি,প্রাবন্ধিক শাহ মুহাম্মদ নেয়ামত উল্লাহ,ঔপন্যাসিক মোঃ রমিজ উদ্দিনসহ প্রমুখ।অনুষ্ঠানে চার জন বিজয়ীর মধ্যে উপস্হিত শাহ মোঃ নেয়ামত উল্লাহ ও মোঃ রমিজ উদ্দিন কে সম্মাননা প্রদান করা হয়।
কবি ও গনমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন,literature is nothing but the reflection of human character সাহিত্য এমন যা নিজকে বা অন্যকে আলোকিত করে।যে সাহিত্য মানুষকে আলোকিত করে না,মানব কল্যানে কোন ভুমিকা রাখে না তা কখনও সাহিত্য হতে পারে না।তিনি পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান ও সুন্দর আয়োজনের জন্য প্রকাশক মোঃ মিনহাজুল ইসলাম মাসুমকে ধন্যবাদ জানান।কবি শিহাব ইকবাল তার বক্তব্যে বলেন,কবি,সাহিত্যিকদের মধ্য আত্মার সম্পর্ক রয়েছে।তিনি সবাইকে এক সাথে পথ চলতে আহবান জানান।
অন্য দিকে কবি ও লেখক অভিজিৎ বড়ুয়া বলেন প্রত্যেককে আগে পাঠক হতে হবে।বেশি বই পড়তে হবে।ভাল লেখক হতে হলে বেশি বেশি বই পড়ার কোন বিকল্প নেই।পরিশেষে উপস্হিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Discussion about this post