নিউজ ডেস্ক : গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন প্রবারণা পূর্ণিমা উদ্যাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত “সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়। সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের লক্ষ্যে সরকারি-বেসরকারি অন্যান্য দায়িত্বশীল সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভাপতি মহোদয় সুশৃঙ্খলভাবে প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের লক্ষ্যে দায়িত্বশীল ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ , বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ ও বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







Discussion about this post