শাহেদ সরওয়ার-বিশেষ প্রতিনিধি :
বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এ কে মনিরুল ইসলাম দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার ড্রতে ১ মিলিয়ন মার্কিন ডলার জিতে ভাগ্যবান হয়েছেন।
দুবাই ডিউটি ফ্রি সদর দফতরে অনুষ্ঠিত ড্রতে সিরিজ ৫৩৯-এর টিকিট নম্বর ৪২৫৭ এর মাধ্যমে তিনি এই পুরস্কার জয় করেন। টিকিটটি তিনি গত ১৮ মার্চ অনলাইনে ক্রয় করেছিলেন।
মনিরুল ইসলাম গত ১০ বছর ধরে বাহরাইনের মানামায় বসবাস করছেন এবং বাংলাদেশ দূতাবাসে অফিস ক্লার্ক হিসেবে কর্মরত। তিন বছর ধরে নিয়মিতভাবে দুবাই ডিউটি ফ্রি প্রচারণায় অংশ নিচ্ছিলেন তিনি।
জয়ের পর তিনি বলেন, “আমার হৃদয়ের গভীর থেকে দুবাই ডিউটি ফ্রিকে ধন্যবাদ। এখন আমি বাংলাদেশে আমার পরিবারের জন্য একটি নিজস্ব বাড়ি নির্মাণ করতে পারবো।”
মিলেনিয়াম মিলিয়নেয়ার ড্রয়ের পর ফাইনেস্ট সারপ্রাইজ ড্র অনুষ্ঠিত হয়, যেখানে এক পাকিস্তানি নাগরিক একটি Aprilia RSV4 1100 মোটরবাইক জয় করেন।
এই জয় প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে।







Discussion about this post