নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আন্তরিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ফকিরহাটস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল আলম এবং তৈয়ব চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে বারর এবং আতিক উল্লাহ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে রাউজান প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।







Discussion about this post