রাউজান প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাউজান পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃহস্পতিবার(২৬ মার্চ) সকালে রাউজান উপজেলা সদরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে নেতাকর্মীরা। রাউজান পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ মাসুদ পারভেজ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক পারভেজ, জসিম উদ্দিন মিটু, গোলাম কিবরিয়া খোকন, জীবন খন্দকার, মোঃ সালাউদ্দিন, আবদুল হালিম সিকদার, নেজাম উদ্দিন, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, মোঃ জীবন, মোঃ দিদার, মোঃ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।







Discussion about this post