করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে শ্বাসকষ্ট ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হওয়া আল্লামা শাহসুফী কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমীর (মাজিআ) আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী।
সোমবার (১ জুন ২০২০) এক বিবৃতিতে অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, বাধ্যক্যজনিত কারণে দীর্ঘদিন শ্বাসকষ্ট ও ডায়াবেটিকস রোগে ভুগছেন আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী। আমি মহান আল্লাহ তায়ালার আলীশান দরবারে আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমীর দ্রুত সুস্থতা কামনা করছি।
বিবৃতিতে এম সোলাইমান কাসেমী বলেন- আল্লামা হাশেমীর জীবনব্যাপী ত্যাগ, সাধনা ও কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে-ধর্ম, জ্ঞান, সুন্নিয়ত চর্চা প্রসার এবং মানুষের কল্যাণ সাধন করা। সুন্নিয়তের খেদমত, ধর্মীয় জ্ঞান সম্পন্ন আলোকিত মানুষ সৃষ্টি, মানবসেবার ক্ষেত্রে একজন জীবন্ত কিংবদন্তি তিনি। মহান রাব্বুল আলামিনের কাছে এই মহান আলেমে দ্বীনের দ্রুত সুস্থতা কামনা করছি, আমীন।
Discussion about this post