চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন চট্টগ্রামে মহানগর বিএনপির সহ-সভাপতি এস কে খোদা তোতন।
আজ (১ জুন) সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির নেতা তোতন বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনো ভাইরাসের ভয়াল ছোবলে বিশ্বের পাশাপাশি আঘাত হেনেছে বাংলাদেশও।
এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির শ্রদ্ধেয় পিতা আলহাজ হাবিবুল্লাহ।
বিএনপির নেতা তোতন আরও বলেন, জনাব হাবিবুল্লাহর মৃত্যুতে উনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন মরহুমকে জান্নাত দান করেন।
তিনি বিবৃতিতে আরও উল্লেখ করে বলেন, মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি তিনি যেন বিশ্বের সকল মানবসভ্যতার উপর থেকে মরণঘাতী এই মহামারী তুলে নেন।
সেই সাথে প্রার্থনা করি মহামারী করোনো ভাইরাসে আক্রান্ত যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি যেন দ্রুত সুস্থতা লাভ করেন।
Discussion about this post