মাহফুজ হাশেমী : এশিয়া মহাদেশের অন্যতম আলেমে দ্বীন দেশ বরণ্য বহু ওলামায়ে কেরামের ওস্তাদ সুন্নী জনতার নয়নমণী ইমাম আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী হুযুর কেবলা আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)
আজ ভোর ৫ টায় চটগ্রাম মা ও শিশু হাসপাতালের আই সি ও ইউনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছে ৯৩ বছর
জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও আ্যাজমা রোগে ভোগছিলেন।আলেমকুলের এই শিরোমণি দেশ-বিদেশে বহু শিক্ষা প্রতিষ্টানের শিক্ষাগ্রহণ,শিক্ষকতা,শিক্ষাপ্রতিষ্টান স্হাপনে বহু অবদান রেখেছেন।তার মৃত্যুতে চটগ্রাম তথা দেশজুড়ে আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পৃথক পৃথক বিবৃতিতে শোক ও স্রদ্বা জানিয়েছে চটগ্রামের বহু নেতা এমপি গণ।আজ রাত ৯ টায় চটগ্রাম জালালাবাদ হুযুর কেবলার বাস ভবনে ওনার জানাযার নামাজ অনুষ্টিত হবে।







Discussion about this post