নিউজ ডেক্সঃ
মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মাদ হাসান মাইজভাণ্ডারীর নির্দেশনায় রাউজান উপজেলার মধ্যে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে দুই হাজার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এরমধ্যে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর ইউনিয়ন শাখা ২এর পক্ষ থেকে ৫”শ ৮২ জন পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন মানিক। চিকদাইর ১শাখার উদ্যোগে ২৮০টি পরিবারকে পৌঁছে দিয়েছেন ত্রাণসামগ্রী। রাউজান সদর শাখা ও পশ্চিম সুলতান শাখা বিতরণ করেন দেড়শত পরিবারের মাঝে।
সাপলঙ্গা, জলিলনগর, গহিরা ৩নং ওয়ার্ড, নোয়াজিষপুর, রশিদর পাড়া, উত্তর হিংগলা-২, দক্ষিণ হিংগলা, এয়াছিন নগর, উত্তর সর্তা, হলদিয়াসহ এসব শাখার পক্ষ থেকে ১হাজার কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বলে জানান সমন্বয়কারী
ক.জোনের সাদিকুজ্জামান সফি ও
খ.জোনের জয়নাল আবেদীন।







Discussion about this post