নিউজ ডেস্ক: কলম টিভি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার জন্য চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ একটি দল দুই সপ্তাহের জন্য আজ সোমবার সকালে ঢাকায় এসেছে। ডা: লি ওয়েনশিউর নেতৃত্বাধীন ১০ সদস্যের ওই প্রতিনিধিদলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন।
সোমবার ঢাকায় আসা চীনের বিশেষজ্ঞদের দলটি সরাসরি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করার ক্ষেত্রে উল্লেখ করার মতো সাফল্য দেখিয়েছেন।
গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং টেলিফোন আলাপের সময় করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। সেই আশ্বাসের প্রেক্ষিতেই চীনে সরাসরি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখানো বিশেষজ্ঞরা বাংলাদেশ সফরে এলেন। প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে দেশটির প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।
জিনপিং বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় আমরা পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাব।” বাংলাদেশের সাথে “কৌশলগত অংশীদারিত্ব” জোরদারেও চীন কাজ করে যাবে বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট।







Discussion about this post