ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে রাশেদ কামাল (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে।
নিহত রাশেদ কামাল উপজেলার ১৪নং নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
আজ ১১জুন (বৃহস্পতিবার) রাত পৌনে ৯ টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,সড়কের পাশে একটি দেওয়াল নির্মাণ কাজ চলছিল। সেখানে দাঁড়িয়ে রাজমিস্ত্রিদের কাজ তদারকি করছিল রাশেদ।
এসময় দুষ্কৃতিকারীরা সিএনজি যোগে এসে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ কামাল গুরুতর আহত হন। পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।