মাহফুজ হাশেমী,চট্টগ্রাম:
বিশ্বব্যাপী মরণব্যাধী এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ।সারা বিশ্বকে ঘ্রাস করে ফেললো এই করোনা,এই করোনায় আক্রান্ত অনেক রোগী ঠিকমতো চিকিৎসা পাচ্ছেনা।
এই অবস্হায় অনেক রোগীকে ভর্তি করাচ্ছেনা বিভিন্ন হাসপাতাল।দেশের এই সংকটাপন্ন অবস্হায় জরুরী চিকিৎসা সেবা প্রদানের লক্ষে এগিয়ে আসলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ “আমরা মোহরাবাসী”র কিছু তরুণ যুব সমাজ।
মোহরার কৃতি সন্তান ডাক্তার মিজানুর রহমানের তত্ত্বাবধানে চট্রগ্রাম মোহরার ১০ জন ডাক্তারকে নিয়ে গত ৪ জুন থেকে চালু হয় টেলিমেডিসিন নামক এক সামাজিক সেবা।সামাজিক সংঘটক আরিফুর রহমান সোহেল,হারিছ উদ্দীন আহমেদ,ইমরান হোসেন,ও ইমরান হোসেন জনীর উদ্যোগে এই টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন মোহরার ডাঃ এস এম সোহরাওয়ার্দী,ডাঃ সৈয়দ মহি উদ্দীন আরজু,ডাঃ নাজমা মাহবুব,ডাঃ মিজানুর রহমান,ডাঃ সজীব দেওয়ানজী,ডাঃ নাসরিন আফরোজ,ডাঃ রাশেদা আক্তার,ডাঃ অভিজিৎ দেওয়ানজী,ডাঃ আসমা নুর,ও ডাঃ রাজেশ দেব।
সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ৪ জন ডাক্তার বিকাল ৫ টা হতে রাত ১১ টা পর্যন্ত ৬ জন ডাক্তার এই টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে মোহরা ছাড়াও চট্রগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রবাস থেকেও সেবা নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ডাক্তারগণ।
আরিফুর রহমান সোহেল বলেন, বর্তমান সময়ে চারদিকে দেখতেছি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ।মানুষের সেই দুঃখটা মোচন করার জন্য মোহরার মানবিক ডাক্তারদের সাহায্যে আমরা হ্যালো মোহরা টেলিমেডিসিন সেবা চালু করেছি। ইতিমধ্যে অনেক মানুষ এই সেবা গ্রহন করেছেন এতেই আমাদের স্বার্থকতা।
ডাঃ মিজানুর রহমান বলেন,এই টেলিমেডিসিন সেবা শুধু মোহরা না সারা দেশের মানুষ নিচ্ছে এমনকি প্রবাসীদের ও সেবা দিয়ে যাচ্ছি আমরা।দেশে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে “হ্যালো মোহরা”টেলিমেডিসিন সেবাও ততদিন চালু থাকবে।