নিউজ ডেস্ক:
রাউজান সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী (এম.পি) মহোদয়ের জ্যেষ্ট সন্তান, তরুণ সমাজ সেবক ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে অত্যাধুনিক আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তত করার কাজ শুরু হয়েছে, যাতে করে রাউজানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করতে না হয়।
এই ব্যাপারে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রেজিষ্টার এবং পাইওনিয়র হাসপাতালের চেয়ারম্যান ডা.ফজলে করিম বাবুল সাহেবের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। উনার সার্বিক সহযোগিতায় ডাক্তার, নার্সের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি উনি নিজেও আইসোলেশন সেন্টারটিতে কাজ করে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

ডাক্তার সাহেবের সাথে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন রাউজানের ৩নং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগ’র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু , রাউজান উপজেলা ছাত্রলীগ’র সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ‘সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান’র যুগ্ম আহবায়ক আহমেদ সৈয়্যদ, রাউজান উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ)’র সভাপতি মেজবাহ উদ্দীন সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজান নেতৃবৃন্দরা।
খুব অল্প সময়ের মধ্যে আইসোলেশন সেন্টারটির কাজ সম্পন্ন হবে।







Discussion about this post