আলহাজ্ব হাবিবুর রহমান সওদাগরের তৃতীয় প্রজন্ম, আমার ছোট ভাই ট্রাফিক ইন্সপেক্টর সিরাজ -উদ-দৌলা বিএসসি (অনার্স) এমএসসি’র দ্বিতীয় সন্তান তানজিল উদ দৌলা (জিমাম) এ বছর এসএসসি পরীক্ষায় GPA 5.00 পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে।
জিমাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র ছিল।
তার ভালো রেজাল্টের জন্য সে তার শিক্ষক, পিতা-মাতা এবং বড় বোন এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী সামাইলা দৌলা কথন’কে ধন্যবাদ দিতে চায়।
সে আশা করেছে, ইংল্যান্ডের ভালো কোন কলেজে পড়াশোনা করে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হবে।
আপনারা তার জন্য দোয়া করবেন।
তার জন্য আমার এবং ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সে লেখাপড়া করে জীবনে অনেক বড় হবে। পরিবার, সমাজ, সাহিত্য, সভ্যতা, মানুষ ও দেশের মর্যাদা বৃদ্ধি করবে।
প্রফেসর নজরুল ইসলাম হাবিবী
Discussion about this post