(জয়নাল ফয়েজী -লেখক /সাংবাদিক
সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
কলম সাহিত্য সংসদ লন্ডন, চট্টগ্রাম বিভাগীয় শাখা।)
# শ্রদ্ধাবনত চিত্তে প্রিয় রাহবার প্রফেসর নজরুল ইসলাম হাবিবী,লন্ডন।
বাংলায় একটি প্রবাদ আছে “বৃক্ষ তোমার নাম কি?ফলে পরিচয় ” এই ফলের স্বাদ,পুষ্টি, ভেষজ গুনের মধ্যেই গাছের পরিচয় ফুটে উঠে। তেমনি একটি জাতির পরিচয় ফুটে উঠে তার শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে। সংস্কৃতি হচ্ছে একটি জাতির মৌলিক পরিচয়।
জাতীয় সংস্কৃতি হচ্ছে জাতির বৃহত্তর অংশের বা সংখ্যাগরিষ্ঠের বিশ্বাসের নিত্য অনুশীলন। তাই যারা জাতির এই বিশ্বাসের অনুশীলনকে আড়াল করতে চাই তারা প্রকারান্তরে জাতির বিশ্বাসের রেখাচিত্রগুলোই মুছে দিতে চাই।
আমাদের সার্বিক জাতীয় জীবনের এমন এক মুছে দেয়া সময়ের পিঠে দাঁড়িয়ে বিশ্বাসের নিত্য অনুশীলনকে আরো প্রগাঢ় করতে কবি দুনিয়ার নায়েবে ওয়ারিশ, দুই দুনিয়ার রাহনুমায়ে সাহিত্য বিশারদ, লন্ডন প্রবাসী বাঙ্গালী, কলম সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা, অসংখ্য কবিষদ ও পরিষদের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট গুণিজন, কবি ও সাহিত্যিক জনাব প্রফেসর নজরুল ইসলাম হাবিবী।
যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সারা হাবিব ট্রাষ্ট লন্ডন এর সহযোগী সংস্হা” অক্ষরে অমরতা ” এই স্লোগানের মধ্য দিয়েই এক মহা সাংস্কৃতিক জাগরণ, সংগঠন, রিহার্সাল, সৃজনশীল ও মননশীল প্রতিভার সন্ধানে অবিরাম কাজ করে যাচ্ছে। তিনি আমাদেরকে সাহিত্য ও কবিত্বে, শিক্ষা ও সংস্কৃতিতে ঐক্যবদ্ধ বিশ্বাসের আলোকধারাকে আরো প্রদীপ্ত – প্রলম্ব করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
কলম সাহিত্য সংসদ বিশ্বায়নের এই যুগে অপ্রতিধন্ধি এক মহা সাংস্কৃতিক জাগরণের নাম। কলমের নিভে ভরকরা অসংখ্য সাহিত্যিকের কল্পণাবৃত আঁকা হৃদয় নিংড়ানো এক শাব্দিক বিন্যাস যা অন্যকোন প্লাটফরমে বিরল ও অপ্রতুল।
১৯৪০ সালের দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে পড়ছিলেন তখনই তিনি বিশ্বাসের নিশান- সাহিত্য সংস্কৃতির পতাকাকে মনজিলে পৌঁছে দিতে প্রজন্মের কাছে একটি তার দায়ভারের উত্তরাধিকার হস্তান্তর করে যান।
সংশয় সংকটের মধ্য থেকেও দায়িত্ব পালনের অভয় বাণী জানিয়ে বলেন –
” দুলিতেছে তরী,ফুলিতেছে জল,ভুলিতেছে মাঝি পথ।, কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত।
সেই উত্তরাধিকার গ্রহণে বাংলা মায়ের গর্বিত সন্তান কাজী নজরুলের অনুসারী ও প্রতিচ্ছবি প্রফেসর নজরুল ইসলাম হাবিবী এগিয়ে আসেন অদম্য সাহস আর প্রতিভা নিয়ে। শুরু হয় অনুসন্ধানী রিপোর্ট। আজ সারা দুনিয়ায় কলম যোদ্ধাদের সংগঠন বিস্তৃত, প্রসারিত। কবিদের মিলন সমাবেশ।
কলম সাহিত্য সংসদ ” যুগের জোয়ানের ” ভূমিকা পালন করে যাচ্ছে। এই সংসদের অগ্রযাত্রা কালের নকীবের মত জানিয়ে দিয়েছে বিশ্বাসের আলোর স্রোতে জাতির ধমনিতে বয়ে যাওয়া রুধির ধারা পরাভব মানেনা।
এক নবতর অভিযাত্রায় আমাদের সাংস্কৃতিক আন্দোলন অতিক্রম করে যাবে দিগ্ববলয়ের উপকূল।
বিশ্বাসের শিকড় সৌরভে জেগে উঠেছে আরেক বাংলাদেশ। জানিয়ে দিয়েছে ২৫ কোটি হাত ধরে আছে একটি পতাকা। একটি বৃক্ষকে ধারন করে আছে ২৫ কোটি শিকড়। কারো এমন সাধ্য নেই সেই শিকড়ে হাত রাখে।
গুনিজনের পদভারে ন্যুজ্য কলম সাহিত্য সংসদ। এ তালিকায় কবি, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি চিকিৎসক ও মুবাল্লিগের আত্মীকরণের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে সাংস্কৃতিক বন্ধনও হতে পারে নিরাময় ভুবন তৈরীর একটি সার্বিক সফল আন্দোলন।
এই সান্নিধ্যে সাংস্কৃতিক আন্দোলনের প্রতিটি সেনানীর চোখে বিরল সাহসের সুরমা একে দিয়েছে। জানিয়ে দিয়েছে সংশয়ে সংকটে বিশ্বাসের শুভশক্তির জয় সুনিশ্চিত,
সংস্কৃতি আইনের চেয়েও গভীর ও শক্তিশালী। আইন বদলানো যায়, সংস্কৃতি বদলানো যায়না।
শুভকামনা ও ভালবাসা প্রিয় কবি রাহবর প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। মহামহিম স্রষ্টা আপনার কল্যাণ করুক।
Discussion about this post