কক্সবাজারের রামুতে আজ মাস্তুল ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রামু পুর্ব রাজারকুল নসরত অছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকা জনাবা সাবেকুন নাহার। উক্ত কর্মসূচি অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জনাবা সাবেকুননাহার বলেনঃ বৃক্ষ আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং আমাদের নিস্ক্রিয় কার্বন ডাই অক্সাইড গ্রহন করে পরিবেশকে জীবন ধারনে উপযোগী করে তুলে। তাই আসুন নিজে গাছ লাগাই, বিতরন করি এবং অন্যকে লাগাতে উৎসাহিত করি।
অনুষ্টানে মাস্তুল ফাউন্ডেশন কক্সবাজার জেলা প্রতিনিধি এম রবিউল হাসান রাশেদ তার বক্ত্যব্যে বলেন মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে মানবতার কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় দেশের পরিবেশকে সুষ্ঠভাবে বজায় রাখার জন্য “দেশের মাটি,দেশের বায়ু,গাছ লাগিয়ে করব খাঁটি এ স্লোগানে মাস্তুল বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তরে গাছের চারা রোপন ও বিতরন করা হচ্ছে।
প্রোগ্রামে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যাগে ৮০ টি চারা বিতরন করা হয় এবং একটি স্কুল এবং দুইটি মসজিদে চারা রোপন করা হয় ।
ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরকে ফলের চারা বিতরন এবং চকলেট দিয়ে দূষনমুক্ত সমৃদ্ব বাংলাদেশ গড়ার সপ্ন দেখানো হয়। প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশন কক্সবাজার জেলার সদস্যঃ মোঃ রুবেল,মোঃ ঈমরান,জেসমিন সুলতানা,সাইফুল ইসলাম,সাইরাজ আফতাব এবং এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ।
Discussion about this post