আমরা বাংলাদেশের ভয়াবহ বন্যার কথা জানি। এক একটি সংবাদ ও ছবি শিউরে ওঠার মত।
দুই দুনিয়ার সংগঠন সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন এর অঙ্গ সংস্থা আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক চ্যারিটিবল সংগঠন হিসেবে একেবারেই নিরব থাকাকে ভাল মনে করে নি।
আমার দরকার ছিল বিষয়টি সামনে নিয়ে আসার। মানুষ হিসেবে এ আমার কর্তব্য ছিল। কারো মুখের দিকে চেয়ে পোস্ট করা হয় নি।
ময়মনসিংহ বিভাগের সভাপতি আবদুল মান্নান ভাই এ বিষয়ে সময় দেবার জন্য অত্যন্ত আন্তরিক। তিনি আমার পরামর্শে সাহায্য চেয়ে পোস্ট করেছেন। আপনাদের মত তিনিও আমানতদার, পরোপকারী।
এখন থেকে এ রকম পোস্ট আমি দেব ইন শা আল্লাহ ।
মান্নান ভাই জামালপুরের নাম ধরে সাহায্য চাওয়াতে অনেকেই নাখোশ হয়েছেন। আমার পরামর্শে তিনি এডিট করে নিয়েছেন। এখন টাকাগুলি শুধু জামালপুরেই দেয়া হবে সে কথা কেউ বলছেন না। আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ জেলাতে টাকাগুলো খরচ করা হবে।
গাইবান্ধার কথা সুমন, বগুড়ার কথা খোকন, চট্টগ্রামের কথা রাহাত মামুন আমাকে বলেছিল অনেক আগে।
আমি তাদেরকে ‘আলোচনা’র কথাই বলেছি।
সংগঠনের পক্ষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলি,
একার পক্ষে সংগঠন পরিচালনা করা সম্ভব নয়। আমি চাই সবাই সাংগঠনিক কর্তব্য যার যার অবস্থান থেকে পালন করুক। এই সহজ বিষয়টি অনেকের কাছে পরিষ্কার নয়। বিশ্বে বাংলাভাষা ও সাহিত্যের প্রচার ও প্রসারের কথা আমরা বলে থাকি, অথচ আমরা নিজেরা সংগঠনের সদস্যদের মধ্যেও পরিচিত নই। আমাদের কিছু সদস্য আছেন যাদের চেনার কোন সুযোগও তারা দেন না।
তারা ফেজবুকের কিছু সংগঠনের মত কলমকেও গণ্য করেন সম্ভবত। এ সংগঠন দুই দুনিয়ার সংগঠন। একটি কমেন্ট দুটি লাইকের জন্য কাজ করে। এ আলোকে যারা সময় দেন তারা
অনেকেই নিজগুণে সংগঠনের কাছে পরিচিত ব্যক্তিত্ব। সাহিত্য জগতে তারা অনেক দূর এগিয়ে এসেছেন। সে পথেই মান্নান ভাই আমাকে সহযোগিতা করছেন।
‘গাঁয়ের বুলি মায়ের ভাষা’র
জন্য একজন সহযোগী এডিটর সম্ভবত পেয়েছি।
আমাদের হাতে সময় বেশি নেই। আমরা দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারলে তাদের উপকার হবে।
Discussion about this post