চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে শুধু বাঙালীই নন সব যুগের সব ভাষার বরণীয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসের পুণ্যলগ্নে ‘অসীম মানসলোকে একাকী এক কবি শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ১০ আগষ্ট ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সোমবারের সাহিত্য সন্ধ্যার ১২৪তম আয়োজনে কথামালায় ছিলেন পশ্চিমবঙ্গের কবি ও সাহিত্যিক রাজীব ঘাঁটি,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সঙ্গীত পরিবেশন করেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিউলী বেগম, চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, শতাব্দী বড়ুয়া, সুকুমার দে, কাকলী দাশ গুপ্তা, আবৃত্তি পরিবেশন। করেন সোমা মুৎসুদ্দী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সুমন চৌধুরী, লিয়াকত হোসেন, শিহাবুর রহমান, ডাঃ ডি.কে. ঘোষ। তবলায় ছিলেন প্রীতম আচার্য্য, সুচয়ন দে জয়, কাব্য দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন শুধু বাঙালিই নন, সব যুগে সব ভাষার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের চেতনার চৈতন্যের জন্য যেতে হবে রবীন্দ্র সাহিত্যে। বাঙালির আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রবীন্দ্রনাথ। শিল্প সাহিত্যের প্রতিটি শাখা সমৃদ্ধ রবির ছোঁয়ায়। বাংলা, বাঙালি, বাংলা ভাষা রবির আলোয় আলোকিত।
Discussion about this post