এন. এ. জুবাইর মাহমুদ, টেকনাফ প্রতিনিধি
টেকনাফে কলতান সাহিত্য পরিষদ এর উদ্দ্যোগে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়ান দিবস ও জাতীয় শোক দিবস পালিত হয় ও কলতানের নিরবাহী কমিটি গঠিত হয়।
গতকাল ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়ান দিবস ও জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফের অন্যতম সাহিত্য সংগঠন “কলতান সাহিত্য পরিষদ” এর উদ্দ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলতানের আহবায়ক মোহাম্মদ আবুল হোসাইন হেলালীর সভাপতিত্বে, রফিক রানার স্বাগত বক্তব্য ও এন. এ. জুবাইর মাহমুদ এর সঞ্জালনায় সভা পরিচালিত হয় ও সভায় ১৩ বিশিষ্ট একটি নিরবাহী কমিটি ঘোষনা করা হয়। সভার শেষ প্রান্তে প্রয়াত শেখ মুজিবুর রহমান, কলতানের স্বপ্নদ্রষ্টা কবি মুহাম্মদ ছলাহ উদ্দিন, কলতানের প্রতিষ্ঠাতা সদস্য নুর মোহাম্মদ এর মাতার স্মরণে দোয়া কামনা করা হয়।
কলতানের নবগঠিত ১৩ সদস্য বিশিষ্ট নিরবাহী কমিটির মধ্যে যাদের নাম ঘোষনা করা হয় তারা হলেনঃ সভাপতি:- মোহাম্মদ আবুল হোছাইন হেলালী, সহ সভাপতি:- রফিক রানা, সাধারণ সম্পাদক:-এম,এরশাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক:- নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক:- এ, এইচ, এম আবু ছিদ্দিক আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক :-আজিজুর রহমান, অর্থ সম্পাদক :- ঈসা খাঁন স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক :- এন, এ জুবাইর মাহমুদ, কার্যকরী সদস্য: এহসান উদ্দিন, নুরুল আমিন, শাহীন সরওয়ার, হামিদ হোছাইন হেভি, রেজাউল করিম রেজা।
সভা শেষে সভাপতি সবার সুস্বাস্থ্য কামনা করেন প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
Discussion about this post