পরিবেশ বিধ্বংসী ও ক্ষতিকারক পলিথিনের অবৈধ অবাধ উৎপাদন, বিপনণ ও ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সরকার ও প্রশাসনকে ফাঁকি দিয়ে যত্রতত্র অবৈধ পলিথিনে উৎপাদন ও বিপনণ আজ পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। জীববৈচিত্র ও পরিবেশ সুরক্ষায় পলিথিনের অবাধ উৎপাদন ও বিপনণ বন্ধের কোন বিকল্প নেই। অবিলম্বে চট্টগ্রাম সহ সারা দেশে পরিবেশ বিধ্বংসী অবৈধ পলিথিন উৎপাদন ও বিপনণ নিষিদ্ধ করতে হবে। ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ২৯ আগষ্ট শনিবার সকাল ১১টায় নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সংগঠনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার নেতা মো: হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, পরিবেশ বিধ্বংসী পলিথিনের উৎপাদন ও বিপনণ জলবায়ু পরিবর্তনের বিরাট হুমকির কারণ। অবিলম্বে সকল ধরণের পলিথিন উৎপাদন ও বিক্রয় বন্ধ করতে হবে। সংগঠনের বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাসুমা কামাল আঁখি, সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, অর্থ সম্পাদক গোলাম রহমান, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজি, নৃত্য শিল্পী মো: হোসেন, সাংবাদিক ও সংগঠক বিপ্লব বিজয়, সমীরন পাল, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, আব্দুল জব্বার, আব্দুর রহমান, নুরুল ইসলাম প্রমুখ।
Discussion about this post