( সৌজন্যে : অধ্যাপক ড. নজরুল ইসলাম হাবিবী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, কলম সাহিত্য সংসদ লন্ডন )
যমুনার তীর ভেঙ্গেছে নীড়
ভালবাসার নীর, হৃদয়ের ভীড়
হাতছানি দিয়ে এখনও ডাকে
প্রেমের হিল্লোল চলে হৃদয়ের বাঁকে
সম্প্রীতি বাঁধে তরু লতা বাতাস।
বর্ষার যমুনাসম সম্মান অতল,
অতিথি সেবায় এরা উর্চ্চ রাখি’ শীর
হৃদয়, পদ প্রক্ষালনে সদা অশ্রু সজল।
হর্ষ চিত্তে যেথা, বাসা বাঁধে হেথা
এ সংসার সেবা, তব ভাবনা বৃথা
অতিথি হয় না কভু যমুনায় ঝরা ফুল।
স্রষ্টার নে’মত রৌশনাই সে গৃহ
যেথায় পড়েছে মুসাফির পদধুল।
এখানে হৃদয় যত দুর্বা জমিনসম
পরশে পরশে তৃপ্তি অমৃতসম,
মায়াবী দৃষ্টি শত, চেনা জানা আনন মম
যত বার ফেরা চায়, তত বার স্বাগতম–!!
হে মুসাফির, তব আগমন হেতু
পদ ধুলির ছোঁয়ায় পুলকিত,
এ হৃদয় মন গৃহ জমিন শব্দকেতু
আনন্দ অশ্রুতে উত্তাল; উত্কলিত।
——————— (মূল কবিতা নিচে প্রদত্ত)
(সৌজন্যে: উম্মে তাহেরা, মাকছুদা আক্তার, তৌফিকা আক্তার কণা)
Discussion about this post