( সৌজন্যে : শ্রদ্ধেয় অধ্যাপক ড. নজরুল ইসলাম হাবিবী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, কলম সাহিত্য সংসদ লন্ডন )
একটি মানুষ; মাটির মানুষ
মাটিসম খাঁটি; নহে ফানুস।
ভালবাসায় পূর্ণ সিন্ধু সমান।
বিশাল ব্যাপ্তি; মুক্ত প্রকাশ।
জ্ঞান আর প্রজ্ঞায় তাঁর উচ্চ শির
প্রভুর দরবারে তাই সদায় নতশির।
সংগঠন প্রিয়; দুর্লভ সাংগাঠনিক ব্যক্তিত্ব
পৃথিবী জুড়ে পদভার; নানাবিধ অভিজ্ঞ।
মেধা আর মননে সাহিত্য কাননে
গড়েছেন আপনাকে শ্রম আর যতনে।
বিধাতার অস্তিত্ব; গুণ গানে ব্যস্ত
সাধারণ জীবন যাপন; জেনেছি অভ্যাস্ত।
অর্থ বিত্ত উড়া উড়ি; দেয় সদা হাতছানি
ফিরে না চায়; সংসারে চলে চলুক টানাটানি।
মানবের মাঝে বিলিয়ে নিজেকে
মনের হর্ষ জাগায় কাছে টেনে পরকে।
তাতেই নাকি সুখ তাঁর স্বর্গসম
ওপাড়েতে প্রভু তাঁরে জানিও স্বাগতম।
রাসূলের (সাঃ) সাফায়াত পায় যেন; কর না অভাবী
সফলকামী হোক শ্রদ্ধেয় ড. নজরুল ইসলাম হাবিবী।
~~~~~~~~~~~/•/~~~~~~~~~~~
১৫/১১/২০১৭, ০২ অগ্রহায়ণ ১৪২৪
(সৌজন্যে: আজকের নতুন এক ফেজবুক বন্ধু)
Discussion about this post