~ যেমন খুশি তেমন সাজো ~
আগের দিন গুলোতে হাটখোলা ছিল একটি উৎসব মুখর স্থান। কেননা তখন সপ্তাহে একদিন বা দু’দিন বাজার বসত/লাগত। তখন ঘরের গৃহিনীও তাকিয়ে থাকতো নির্দিষ্ট কোনো বারের দিকে। যে দিনে হাট বসবে। আর চুলায় বসে হিসেব করে খরচ করত রান্নায় ব্যবহৃত বস্তু সমূহ। হাট বা হাটখোলা কখনো বাড়ির কাছে, কখনো বা অনেক দূরে হত। তবু সেখানে নিয়ম নীতি আর বড়দের শাসন ছিল। কিন্তু আজ যেখানে সেখানে হাট বাজার মার্কেট সৃষ্টি হওয়ায় বড়দের শাসন, নিয়ম নীতি, আনন্দ উৎসব, ভদ্রতা, শালীনতা, পর্দানশীলতা সব চুলায় গেছে। আগে মানুষ চলত সমাজের নীতিতে, এখন সমাজই চলে ব্যক্তির খেয়ালীতে। বিধি বিধান শাসন সীমার পাড় কেটে এখন সবাই চলে; যেমন খুশি তেমন সাজো’র রীতিতে।
নগ্ন আধুনিকতা, বিত্ত ভৈবতা, অহমিকা আজ বাস করছে বাইশ তলায়। অপর দিকে ধর্মীয় অনুশাসন, ভদ্রতা, শালীনতা, ন্যায় নীতি নিয়েছে চীর বিদায়। হয়েছে মরণ। তাই ওগুলো আজ বাস করে, বাঁশ তলায়। বাঁশে ঢাকা মাটির গভীরে কবরে।
সমাজে আজ মিথ্যা অহমিকা, নীতিহীনতা, নগ্নতা, বেশ ভূষা, মনুষ্যত্বহীনতার জয় জয়কার। এ অবস্থার সৃষ্টির আড়ালে যারা কল কাঠি নাড়ছেন তারা ঠিকই জীবন যাপনে নিত্যই দুধেল মুর্গী ভক্ষণ করে চলছেন। সমাজকে ব্যবহার করে নিজের তৃপ্তি মেটাচ্ছেন।
অন্যদিকে সমাজে যা ভাল, যারা ভাল, যারা ভাল থাকার চেষ্টা করছেন, সত্যের বাণী, ন্যায়ের কথা প্রচার করে যাচ্ছেন আজ তারাই মৃগী রোগীতে পরিণত হয়েছেন। কেননা সমাজের অবস্থা আজ এমন পর্যায়ে নেমেছে; যেখানে ন্যায়ের কথা বলাও অন্যায়। নীতির কথা একটি বললে; দশটি উল্টো কথা শুনতে। মনে জ্বলতে থাকে বারতা। পৃথিবী জুড়েই চলছে মৃগী রোগীর অস্থিরতা।
কবি তাঁর অল্প কথায় যৌক্তিক ভাবে এমনটিই বুঝিয়েছেন বলে আমার বোধগম্য হয়।
২৪/১১/২০১৭ , ১০ কার্তিক ১৪২৪ 11: 0 am
————————-(কবিতাটি নিচে প্রদত্ত হল)
হাট ছেড়ে সই যাও তুমি আজ মার্কেটে
Discussion about this post