পয়ার ছন্দঃ অক্ষর বৃত্ত ( ৮+৬ মাত্রা)
কলমের ছোঁয়া পেয়ে কবির হৃদয়,
আঁধার ফুড়িয়া হলো রবির উদয়।
অক্ষরে অক্ষরে হাসে করে গড়াগড়ি,
কখনো তা ফুল হয়ে পায়ে পরে ঝরি।
নিউরণে খোঁচা মেরে স্মৃতির পাতায়,
কালির অক্ষরে বাঁচে সে খেরো খাতায়।
করিলে ভুল বন্ধু হারাবে যে মান।
সমাজ সেবক যিনি সু-কবি লেখক,
প্রেমিক হাবিবী তিনি মহান শিক্ষক।
অক্ষরেই অমরতা শ্লোগানের বানে,
ভালোবেসে দুখিদের রাখে নিজ প্রাণে।
অক্ষরেই অমরতা দিতে পারে ভাই,
অক্ষরে সাজানো মালা যদি পায় ঠাঁই।
অক্ষরের পাপড়িতে ফুলের সুবাস,
মনের জমিনে করি কবিতার চাষ।
চাষের ফসলে মিটে কারো মনোক্ষুধা,
প্রেমিক লভিতে পারে মিষ্টি প্রেমোসূধা ।
মনের গহীনে যবে দাগ কেটে যাবে,
তখন অক্ষর মালা অমরতা পাবে।
Discussion about this post