বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ১৩ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় নগরীর মৌসুমী আবাসিক এলাকাস্থ চৈতালী ভবনের প্রধান কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদের মাতা অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। মুখ্য আলোচকের বক্তব্যে ড. জিনবোধি ভিক্ষু বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো।
বিশ্ব এখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে অনুসরণ ও অনুকরণ করতে যাচ্ছে। এ সময় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কামরুন নাহার বেগম বলেন, মানবতার মা খ্যাত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাড়ে দশ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বিশ্ববাসীর কাছে প্রশংসিত ও আলোচিত হয়েছে। এ রকম দৃষ্টান্ত বিশ্বে দ্বিতীয়টি আর নেই। এ সময় কামরুন নাহার বেগম আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এক সময় বাংলাদেশকে বিশ্ববাসী অবহেলা করত। এখন বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বিশ্ববাসী গর্ববোধ করেন।
সংগঠনের প্রচার-প্রকাশনা সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ, সহ-সভাপতি মাসুমা কামাল আঁখি, অর্থ সম্পাদক মোহাম্মদ গোলাম রহমান, ৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি সাজেদা বেগম সাজু, শিল্পী শিউলী আকতার, চকবাজার ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেলী বড়ুয়া, নারীনেত্রী শিল্পী বড়ুয়া।
Discussion about this post